
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানার অধীনে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির জন্য সোমবার (১৮ মে ২০২৬) একটি মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে মোটরসাইকেল বিতরণ উদ্বোধন করেন চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত)।
ফাঁড়ির টহল কার্যক্রম জোরদার করা, দ্রুত সেবা প্রদান এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা আরও কার্যকর করার লক্ষ্যে মোটরসাইকেলটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
এ সময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



