শাহতলী বাজারে ক্রোকারিজ ও কাপড়ের দোকানের উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে দেশ বাজার নামে ক্রোকারিজ ও কাপড়ের দোকানের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮মে (সোমবার) বাদ আসর শাহতলী বাজার স্টেশন রোডে এ দোকান উদ্বোধন করেন দোকানের মালিক ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী।

উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়৷ দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী মো: কাসেম মিজি, মো: হেলাল, ডেবিট পাটওয়ারী, সোহাগ গাজী, আলাউদ্দিন, সমাজেসেবক মো: হানিফ চৌধুরী, মো: জহির চৌধুরী, সাজিদ চৌধুরীসহ বাজার ব্যবসায়ীগণ।

সম্পর্কিত খবর