
চাঁদপুর খবর রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাস্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গত ১৬ মে শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাস্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রায় অর্ধ শতাধিক মানুষকে জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়। তীব্র গরমে অসংখ্য মানুষ,
বিশেষ করে কলেজের ছাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে ড্যাব এর মেডিকেল টীম নিরবিচ্ছিন্ন ভাবে চিকিৎসা সেবা প্রদান করেন। ড্যাব, চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরী ও সংগঠক ডাঃ সৈয়দ আহমদ কাজল এর ঐকান্তিক প্রচেষ্টার এ মেডিকেল টীম পরিচালিত হয়ে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ জাহাঙ্গীর খান ডা: রাশেদ, ডা: জিলানী ও ডা: মাহফুজ।



