
হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভাধীন ২১৩ মকিমাবাদ মৌজার অন্তর্গত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত জমিকে সরকারি ভূমির ‘খাল’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে- সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করছে। প্রাপ্ত তথ্য মতে-হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত ঐ জমির সিএস দাগ হলো-৯২৫ এবং বিএস দাগ হলো-২০৩৯। এটি ১৯৬০ সালে ক্রয়মূলে ওয়াকফকৃত। জমির পরিমাণ .৬৬ একর ।
কিন্ত সিএস দাগে-৯০৩ এবং বিএস দাগে ২১৬৪ হলো-সরকারি খাল-যা নকশায় ‘ডিমার্গেশান’ করা আছে। অথচ-সংশ্লিষ্ট ভূমি বিভাগীয় কর্তা ব্যাক্তিগণ সম্ভবত: না বুঝেই হাজীগঞ্জ এতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত ঐ জমিকে সরকারি খাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে ওয়াকফ কর্তৃপক্ষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে-হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ও আইনবিদ প্রিন্স শাকিল আহমেদ বলেন, ‘‘ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের অধীন সরকারি কোনো ভূমির ওপর স্থাপনা বা দখলে নেই। এ ব্যাপারে আদালতে মামলা হলে এর রায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স তথা আহমাদ আলী পাটওয়ারী রহ. এস্টটের পক্ষে আসে। ’’
তিনি আরো বলেন, ‘‘ এ ধর্মীয় এবং সেবামূলক প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদপত্র ও সাংবাদিক এবং সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। ’’



