
চাঁদপুর খবর রির্পোট: ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা আসন ৩০৩ এর সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে বিএনপিকে জয়ী করেছেন। সেই ঐক্যবদ্ধভাবে ৫বছর আমাদের এ প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাজ করার সুযোগ দিলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত দু:খ দুর করবে। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল শনিবার(১৬ মে) বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতিতে বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সম্মানিত প্রধানমন্ত্রী প্রিয় নেতা প্রিয় মুখ, আমার প্রিয় নেতৃব্ন্দৃ ও চাঁদপুরবাসী, সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও প্রিয় জনগণ সবাইকে সালাম। আপনাদের এখানে কষ্ট দেওয়ার জন্য দু:খিত।



