
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ডিসেম্বর ২০২৫থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত ১২৭০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১২৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। এদিকে চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রবীর কুমার দাস দৈনিক চাঁদপুর খবরকে জানান , চাঁদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ডিসেম্বর ২০২৫থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত ১২৭০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১২৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ দিনরাত অভিযান অব্যাহত রেখেছে ।
জানা গেছে, ডিসেম্বর ২০২৫মাসে দায়ের কৃত মামলা ২৫৩টি, নিষ্পত্তিকৃত ২৪৯টি, জরিমানা আদায় করা হয় ১১লক্ষ ৪৫হাজার টাকা।
জানুয়ারী ২০২৬মাসে দায়ের কৃত মামলা ৩২১টি, নিষ্পত্তিকৃত ৩২১টি, জরিমানা আদায় করা হয় ১৩লক্ষ ৪৫হাজার ৫০০টাকা। ফেব্রুয়ারী ২০২৬মাসে দায়ের কৃত মামলা ১৯৩টি, নিষ্পত্তিকৃত ২০১টি, জরিমানা আদায় করা হয় ৮লক্ষ ৯৮হাজার ৫০০টাকা। মার্চ ২০২৬মাসে দায়েরকৃত মামলা ২৪৬, নিষ্পত্তিকৃত মামলা ২৩৮, জরিমানা ১০লক্ষ ৬৩হাজার ৫০০শত টাকা।
এপ্রিল ২০২৬মাসে মামলা করা হয় ২৫৭ টি, নিষ্পত্তি করা হয় ২৭৬টি। জরিমানা করা হয় ১২লক্ষ ৭৯হাজার টাকা। সর্বসোট মামলা করা হয় ১২৭০টি, নিষ্পত্তি করা হয় ১২৮৫ টি, সর্বমোট জরিমানা আদায় করা হয় ৫৭লক্ষ ৩১হাজার ৫০০টাকা মাত্র।



