
মহসিন হোসাইন : চাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল রোববার (১০ মে) বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে চাঁদপুর জেলার নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে চাঁদপুরের মুখ উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।
পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম এবং চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিসহ জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটগণ, জেলা ক্রীড়া অফিসার, বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ।
বিভিন্ন ইভেন্টের ফলাফল : নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল-বালক বিভাগে চ্যাম্পিয়ন: চাঁদপুর সদর উপজেলা, রানার্সআপ: মতলব উত্তর উপজেলা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন : চাঁদপুর সদর উপজেলা, রানার্সআপ : মতলব দক্ষিণ উপজেলা।
ক্রিকেট- বালক বিভাগে চ্যাম্পিয়ন: চাঁদপুর পৌরসভা, রানার্সআপ: শাহরাস্তি উপজেলা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন : মতলব দক্ষিণ উপজেলা, রানার্সআপ : কচুয়া উপজেলা। কাবাডি- বালক বিভাগে চ্যাম্পিয়ন: মতলব দক্ষিণ উপজেলা, রানার্সআপ: কচুয়া উপজেলা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন: চাঁদপুর সদর উপজেলা, রানার্সআপ : মতলব দক্ষিণ উপজেলা।
সাঁতার-(বালক) ৫০ মিটার মুক্ত সাঁতার: হাজীগঞ্জ, চিৎ সাঁতার: চাঁদপুর সদর, বুক সাঁতার: চাঁদপুর পৌরসভা, প্রজাপতি সাঁতার: মতলব উত্তর। সাঁতার-(বালিকা) ৫০ মিটার মুক্ত সাঁতার: চাঁদপুর সদর, চিৎ সাঁতার: চাঁদপুর সদর,বুক সাঁতার: চাঁদপুর সদর, প্রজাপতি সাঁতার: চাঁদপুর সদর। অ্যাথলেটিক্স (বালক) ১০০ মিটার দৌড়: মতলব দক্ষিণ, ২০০ মিটার দৌড়: মতলব দক্ষিণ,দীর্ঘ লাফ: মতলব দক্ষিণ। অ্যাথলেটিক্স (বালিকা) ১০০ মিটার দৌড়: চাঁদপুর সদর, ২০০ মিটার দৌড়: হাজীগঞ্জ, দীর্ঘ লাফ: হাজীগঞ্জ। দাবা-বালক বিভাগ চ্যাম্পিয়ন: মতলব দক্ষিণ, ১ম রানার্সআপ: হাজীগঞ্জ, ২য় রানার্সআপ: ফরিদগঞ্জ, বালিকা- বিভাগ চ্যাম্পিয়ন: মতলব দক্ষিণ, ১ম রানার্সআপ: হাজীগঞ্জ,২য় রানার্সআপ: হাজীগঞ্জ।
ব্যাডমিন্টন-বালক (একক)চ্যাম্পিয়ন: মতলব উত্তর, রানার্সআপ: কচুয়া উপজেলা, বালক দ্বৈত চ্যাম্পিয়ন: চাঁদপুর পৌরসভা,রানার্সআপ: হাইমচর উপজেলা। বালিকা (একক) চ্যাম্পিয়ন: হাজীগঞ্জ, রানার্সআপ: মতলব দক্ষিণ, বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন: মতলব দক্ষিণ, রানার্সআপ: চাঁদপুর পৌরসভা।
মার্শাল আর্ট কারাতে (বালক, ৪৫ কেজির ঊর্ধ্বে) চ্যাম্পিয়ন: চাঁদপুর সদর, রানার্সআপ: কচুয়া উপজেলা, কারাতে (বালক, ৪৫ কেজির নিচে) চ্যাম্পিয়ন: চাঁদপুর পৌরসভা, রানার্সআপ: কচুয়া উপজেলা।কারাতে (বালিকা, ৪৫ কেজির ঊর্ধ্বে) চ্যাম্পিয়ন ও রানার্সআপ: চাঁদপুর পৌরসভা, জুডো (বালিকা, ৪৫ কেজির ঊর্ধ্বে) চ্যাম্পিয়ন ও রানার্সআপ: মতলব দক্ষিণ উপজেলা। উশো (বালিকা, ৪৫ কেজির ঊর্ধ্বে) চ্যাম্পিয়ন ও রানার্সআপ: মতলব দক্ষিণ উপজেলা।
উল্লেখ্য, এবারের নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ জেলায় মোট ২ হাজার ২০৪ জন প্রতিযোগী অনলাইনে রেজিস্ট্রেশন করেন।



