চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সদর উপজেলা যুবদলের ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার : আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে যুবদল।

এ উপলক্ষে ১০ মে রোববার বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চাঁদপুর সদর উপজেলা যুবদলের উদ্যোগে একটি স্বাগত মিছিল বের করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

চাঁদপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কে এম নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা যুবদলের সহসভাপতি সামিম আহমেদ জমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, জিয়াউর রহমান টিটুসহ জেলা ও সদর উপজেলা এবং ১৪ টি ইউনিয়ন যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, জাকির মেয়াজি, যুগ্ম আহবায়ক রিয়াদ আল হাসান, মহাসিন খান, নজরুল ইসলাম বাবলু সহ যুবদলের নেতৃবৃন্দ।।

সম্পর্কিত খবর