
স্টাফ রিপোর্টার: আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর আগমন সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার (৯ মে) বিকাল ৫টায় শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড কুমাড়ডুগি বিলকিছ সুলতানা একাডেমি স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহাবুব বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান গাজী বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনর্গঠন ও জনগণের প্রত্যাশার প্রতীক।
দীর্ঘদিন পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কর্মসূচিকে সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে সরকারের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি সবসময় সাংগঠনিকভাবে শক্তিশালী। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এ ইউনিয়নের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী, জেলা বিএনপির সদস্য এসএম বাকের খন্দকার, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন।
এছাড়া বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলু ও নজরুল ইসলাম বাবলু, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, সাবেক সভাপতি মজিবুর রহমান খান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম গাজী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজান পাটোয়ারী, সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম হাজী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ খান ও সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার,
সাবেক যুগ্ম আহ্বায়ক বাদল খান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা বেগম, ২নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুজিনা আক্তার ও সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



