চাঁদপুর প্রেসক্লাব রোড প্রশস্ত করণে ভাঙ্গা হচ্ছে সাধনা ঔষধালয় ভবন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ‘প্রেসক্লাব রোড” দিয়ে প্রতিদিন চাঁদপুর সরকারি হাসপাতাল, চাঁদপুর প্রেসক্লাব, কালেক্টরেট স্কুল, আল আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা যাতায়াত করেন। সড়কটি সরু হওয়ায় মানুষের চলা-চলে কষ্ট হয়ে পরে। যার কারণে রোড প্রশস্ত করণে নিজ উদ্যোগে ভাঙ্গা হচ্ছে চাঁদপুর সাধনা ঔষধালয় ভবন ও কৃষ্ণক্যাপ মিষ্টির দোকান ।

গতকাল শনিবার (৯ মে) সন্ধ্যায় সরজমিনে দেখা যায়, সাধনা ঔষধালয় ও কৃষ্ণ ক্যাফের দু’ থেকে আড়াই ফুট ভাঙ্গা হচ্ছে। গতকাল সাধনা ঔষধালয় ভবন কর্তৃপক্ষ দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেছে । নিজেদের খরচে দু’ থেকে আড়াই ফুট ভাঙ্গা হবে ।

এদিকে চাঁদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ‘প্রেসক্লাব রোড’ দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় বড় বড় গর্ত, জমে থাকে কাদা আর পানির স্তূপ। ফলে এই সড়কে চলাচল করতে গিয়ে রিকশা, ভ্যান, মোটরসাইকেল চালক ও পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, সড়কের পাশের একটি ভবনের পানি নিস্কাশনের পাইপ ভেঙে যাওয়ায় এবং লিকেজের কারণে প্রতি কয়েকদিন পরপর রাস্তায় পানি জমে যায়। এতে রাস্তায় তৈরি হচ্ছে নতুন নতুন ছোট বড় গর্ত। বৃষ্টির সময় বা একটু ভারী বৃষ্টি হলেই পুরো সড়কটি কাদা পানিতে পরিণত হয়। একদিকে রাস্তার কাদা, অন্যদিকে পানির গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

এই সড়ক দিয়েই প্রতিদিন চাঁদপুর সরকারি হাসপাতাল, চাঁদপুর প্রেসক্লাব, কালেক্টরেট স্কুল, আল আমিন স্কুল এন্ড কলেজের
শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ভোগান্তি বেড়েই চলেছে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, রাস্তায় কাদা-পানি জমে থাকার কারণে ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন, এতে ব্যবসায় ক্ষতিও হচ্ছে।
এ ব্যাপারে গতকাল চাঁদপুর পেীরসভার কোন বক্তব্য পাওয়া যায়নি ।

সম্পর্কিত খবর