
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জে মরহুম মোহাম্মদ আনোয়ার হোসেনের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দোয়া ও মিলাদ পরিচালনা করেন আলিগঞ্জ হযরত মাদ্দাহ খা (রহ.) মসজিদের খতিব।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর -৫ সংসদীয় আসনের নির্বাচিত ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক, এমপি। এছাড়াও হাজীগঞ্জ বড় মসজিদের মোতোয়ালি ও হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট আলমগীর, হাজীগঞ্জ কলেজের অধ্যাপকবৃন্দ, এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, তিনি গত ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মৈশাদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের ছোট ভাই, বিমান কর্মকর্তা মোঃ ছাদেকুজ্জামান মামুনের শ্বশুর।



