
চাঁদপুর খবর রির্পোট : বিউবো’র আওতাধীন ৩৩ কেভি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প এবং সিআইপি ফিভার (সাবেক লক্ষীপুর ফিডার) দুইটির কানেক্টর এবং কানেক্টিং লুপসমূহ পরীক্ষা করার জন্য গ্রীডের ৩৩ কেজি বাস সেকশন-১ শাটডাউন দেওয়া হবে।
পাশাপাশি, চাঁদপুর-৩ ফিডার এর মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ ০৯/০৫/২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ০৬:৩০ হতে ১০:৩০ ঘটিকা পর্যন্ত বন্ধ থাকবে।
যার দরুন অত্র দপ্তরের আওতাধীন নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপনীবাগ, ১৬ ঘর, বাবুরহাট, রহমতপুর কলোনী, ৩৩ কেভি মেঘনা ফিডার এবং অত্র দপ্তরের আওতাধীন পুরান বাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেডি বাজার, খালপাড়,
হাইমচর ফিডার আজ ০৯/০৫/২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ০৬:৩০ হতে ১০:৩০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়,
জেলা পরিষদ, উপজেলা পরিষদ, নতুন বাজার, কালীবাড়ী, চিত্রলেখার মোড়, ছায়াবানী, বাসস্টেশন, ওয়্যারলেছ, ফিশারী গেইট, বড় স্টেশন, স্ট্যান্ড রোড, লঞ্চঘাট, পালবাজার, ডাব্লিউ রাহমান জুটস মিলস লিমিটেড, স্টার আলকায়েদ জুটস মিলস লিমিটেড, মমিনপাড়া আ/এ, রঘুনাথপুর, পুরান বাজারের বাণিজ্যিক এলাকা, দোকানঘর ইত্যাদি এলাকাসহ বিউবো’র আওতাধীন সকল এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো’র সার্বিক কার্যক্রমে অংশীজনের সহযোগিতা একান্ত কাম্য।



