
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮মে চাঁদপুর সদর থানাধীন মধ্য আশিকাটি বায়তুন নূর জামে মসজিদে গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মধ্য আশিকাটি বায়তুন নূর জামে মসজিদে পবিত্র জুম’আ নামাজের সময় মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক ও কুফল সম্পর্কে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা করেন ডিএনসির কর্মকর্তাগণ।



