
হাইমচর প্রতিনিধি: আগামী ১৬ ই মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আগমন উপলক্ষে সদর উপজেলার হানারচর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ মে সকালে হানারচর ইউনিনের সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কোহিনুর রশিদ। হানারচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোক্তার গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, দপ্তর সম্পাদক মোঃ শরীফ খান, জেলা বিএনপির সাবেকসহ দপ্তর সম্পাদক মাহমুদ হাসান কবিরসহ অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সদর উপজেলা যুবদলের সদস্য আলহাজ্ব মোবারক হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম নোমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান বেপারী, ইউনিয়ন যুবদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসপন বেপারী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শ মূলক বক্তব্য তুলে ধরেন।
সময় ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হারুন ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল গাজী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, সৈয়দ হাওলাদার, মামুন ছৈয়াল, জাহাঙ্গীর বেপারী, আলমগীর শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুর রহমান সফু বেপারী, শ্রমিক দলের সভাপতি শফিক মোল্লা, সৌদি আরব বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক হোসেন গাজী সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



