প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আশিকাটি ইউনিয়ন বিএনপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আগামী ১৬ তারিখে চাঁদপুর জেলায় আগমনকে সফল করার লক্ষে সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকালে আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক।

আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিক এডভোকেট কোহিনূর আক্তার সুপ্তা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বকুল, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ বিল্লাল মাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাবলু, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী, সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বকুল সরকার প্রমূখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ সফিকুর রহমান মৃর্ধা, কাজী জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ মাইনুদ্দিন কাজী, তাতীদলের সাধারণ সম্পাদক মোঃ আক্তার গাজী, ছাত্রদলের সভাপতি হৃদয় মাল, সাংগঠনিক সম্পাদক রাসেল খান, মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, মহিলা দলের সভাপতি রানু বেগম, সাধারণ সম্পাদক আজমীরি বেগমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর