শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং : ৪ জনকে ২ লক্ষ টাকা অর্থদন্ড

স্বপন কর্মকার মিঠুনঃ শিশু শিক্ষার্থীকে ইভটিজিং এর দায়ে চার ইভটেজারকে ২ লাখ টাকা করা হয়েছে। ৫ মে মঙ্গলবার ভ্রম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ওই অর্থদন্ড প্রদান করেন।

শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মীর মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি ঘটেছে ৫ মে মঙ্গলবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামে।

অর্থদন্ড প্রাপ্ত ইভটিজিংকারি মধ্যে রয়েছে কসবা গ্রামের মোঃ রাকিবুল হাসান (১৮), তানজিল ছিদ্দিকি সৌর (১৮),আহসিম বিল্লা তানি (১৮),রায়েরবাগ গ্রামের আশ্রাফুল করিম (১৮)।

অন্যদিকে তেতৈশ্বর গ্রামের মোঃ মনির হেসেনের ছেলে মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পর মাহফুজ আলমের পিতা মনির হোসেন ছেলে ভবিষ্যতে এমন ঘটনা করবে না মর্মে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনকে তিনশত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেয়।

সম্পর্কিত খবর