
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে কচুয়া সাতবাড়িয়া গ্রাম থেকে ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫মে) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: নাজমুল হুদার তত্ত্বাবধানে এবংমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, মু: মিজানুর রহমান, সহকারী পরিচালক মহোদয়ের নেতৃত্বে ও বাংলাদেশ পুলিশ, পুলিশ লাইন চাঁদপুর সহ টাস্কফোর্স অভিযানে ও ব্লক-রেইডে তাদেরকে আটক করা হয় ও মামলার জব্দ করা হয়।
আটকৃত হলেন : ১। মো: শরিফ হোসেন(৩০) । পিতা- মির হোসেন, মাতা- তাহেরা বেগম, ২) মো: আরিফ হোসেন(২৮) গ্রেফতার পিতা- মির হোসেন, মাতা- তাহেরা বেগম, ৩) মো : মির হোসেন (৬০), পিতা-মৃত আ: মালেক, মাতা-মৃত আনোয়ারা বেগম, ৪) মো: আলমগীর হোসেন(৪৬), পিতা- মো: সিরাজুল ইসলাম, মাতা- রাজিয়া বেগম, ৫) সিউলি বেগম(৪০) স্বামী- মো: আলমগীর হোসেন, মাতা- মরিয়ম বেগম
সর্বসাং- সাতবাড়িয়া, ০৬ নং ওয়ার্ড, ১০ গোহট উত্তর ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।
এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: নাজমুল হুদা মহোদয় আসামিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা পরিচালনা করে ০১ নং আসামীকে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন, ০২নং আসামীকে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন, ০৩ নং আসামীকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন, ০৪ নং আসামীকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন, ০৫ নং আসামীকে ০১বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
প্রসিকিউশন -০১নং, ০২ নং মামলার প্রসিকিউশন দাখিল করেন মো: আবু রেজা মেহেদী হাসান, ইন্সপেক্টর, এবং ০৩নং, ০৪নং, ০৫নং মামলার প্রসিকিউশন দাকিল করেন মো: সোহেল রানা, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চাঁদপুর।
ক্যাপশন : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে কচুয়া সাতবাড়িয়া গ্রাম থেকে ৫ মাদক কারবারি আটক।



