দু’দিনের সফরে আজ কচুয়া আসছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

চাঁদপুর খবর রির্পোট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি ২দিনের আজ শুক্রবার (১ মে) চাঁদপুরের কচুয়া সফরে আসবেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব জি এম ফারহান ইসতিয়াক। তার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।

সফরসূচী হলো: ১মে (শুক্রবার) সকাল ১১টায় ঢাকা মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে কচুয়া, চাঁদপুর-এর উদ্দেশ্যে যাত্রা। এদিন দুপুর ১টায় কচুয়া, চাঁদপুর-এ উপস্থিতি। এদিন বিকাল ৪টায় কচুয়ায় গোল্ডকাপ টুর্ণামেন্ট এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন৷ রাত ৭টায় কচুয়া নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

২মে (শনিবার) বিকাল ৩টায় নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান। বিকাল ৫টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৮টায় ঢাকায় মিন্টো রোডে নিজ বাসভবনে উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর