
স্টাফ রিপোর্টার : ‘শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে মাদকের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাহির আসেফ। সেমিনারে সভাপতিত্ব করেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লে. মো. শোয়ায়েব। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



