হাইমচরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ হোসেন গাজী : হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছোট লক্ষীপুর গ্রামে নানা মাওয়ুন মৃধার নাতিন ও মোশাররফ হোসেন এর মেয়ে তাইয়েবা ৫ বছরের শিশু পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুর খবর শুনে তাকে একনজর দেখার জন্য এলাকায় শত শত মানুষের ভিড় করেন।

১৯ জুলাই বুধবার দুপুরে উত্তর আলগী ইউনিয়নের ছোট লক্ষীপুর মৃধা বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে এ ঘটনা ঘটে। নিহত তাইয়েবা বাবা মোশাররফ হোসেন জানান, আমরা নারায়ণগঞ্জে বসবাস করি, আমার শশুর মাওয়ুন মৃধার বাড়িতে আমার স্ত্রী হাজেরা বেগম ও আমার মেয়ে তাইয়েবা
বেড়াতে আসি।

জানাযায় দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের পুকুর পাড় গিয়ে খেলাধুলা করে। খেলাধুলার এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকেন। খোঁজ করার এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ বেসে উঠে। স্থানীয় লোকজন শিশুটিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

হাইমচর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, প্রায় ২০ দিন দূরে হাইমচর পানিতে ডুবে ১০ টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ৯ টি পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় আলাদা নয়টি অপমৃত্যু মামলা করা হয়েছে। তিনি আরো বলেন একটি শিশুকে নিয়ে তার বাবা মায়ের মধ্যকার ঝগড়া থাকার কারনে শিশুটির মৃত্যুতে রহস্য থেকে যায়। তাই শিশুটির লাস ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।

সম্পর্কিত খবর