চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (মঙ্গলবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্পের পরীক্ষা বোর্ডে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, কুমিল্লা’র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মংনেথোয়াই মারমা, চাঁদপুর পুলিশ লাইন্স এর আর আই মোঃ কামরুজ্জামান।



