চাঁদপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৫জুলাই (বুধবার) বিকেল ৪ টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে চাঁদপুর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফলজ ও ঔষধি গাছ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড:জহিরুল ইসলাম , কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর এর নেতা অ্যাড:বদিউজ্জামান কিরনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও আইনজীবিবৃন্দ ।

সম্পর্কিত খবর