চাঁদপুরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

৩জুলাই (সোমবার) চাঁদপুর পুলিশ লাইন্স হল রুমে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর কনস্টবল হতে নায়েক, এটিএসআই, নায়েক হতে এএসআই(সঃ) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)

উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, চাঁদপুরের সকল সদস্যকে বাংলাদেশের গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর