চাঁদপুর রোটারী ক্লাবের বিভিন্ন কর্মসূচি পালন

গত ১ জুলাই শনিবার নতুন রোটারী বর্ষকে স্বাগত জানাতে এবং ২০২৩-২৪ রোটারী বর্ষের থিম ‘ক্রিয়েট হোপ ইন দ্যা ওয়ার্ল্ড’ বাস্তবায়নে চাঁদপুর রোটারী ক্লাব বিভিন্ন প্রকল্প সম্পন্ন করেছে।

এ উপলক্ষে চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফারেন্স হলে বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপ্রধানে ও সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দৃষ্টিবন্ধী ইব্রাহীম খলিল এবং গীতা থেকে পাঠ করেন খুদে শিক্ষার্থী শ্রাবন্তী মজুমদার।

প্রধান অতিথি জনাব বশির আহমেদ তাঁর বক্তব্যে বলেন, আজকের এই সুন্দর বিকেলের এই অনুষ্ঠানে এসে আমার মনটা আনন্দে ভরে গেলো। কারণ এই ক্লাবকে অনেক গুণী মানুষ নেতৃত্ব দিয়েছেন এবং এখন অনেক গুণীজন রোটারী ক্লাবের মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছেন। এভাবে সারা বিশ্বে রোটারিয়ানগণ মানবতার সেবায় কাজ করছেন। আমি চাঁদপুর রোটারী ক্লাবের কার্যক্রমে অভিভূত। আমার নিজ জেলায় রোটারী ক্লাব নেই। অথচ সারাদেশে বহু রোটারী ক্লাব আছে। যারা মানুষের কল্যাণের কথা চিন্তা করে। আজকে চাঁদপুর রোটারী ক্লাব বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যাতে মানুষের কল্যাণকে প্রাধান্য দেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, সাবেক সভাপতি ও ক্লাব ফ্যাসিলিটেটর রোটাঃ তমাল কুমার ঘোষ, সাবেক সভাপতি রোটাঃ অধ্যাপক জাকির হোসেন, রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম, রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটাঃ নাছির উদ্দিন খান, অ্যাসিসটেন্ট গভর্নর রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, আইপিপি রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সহ-সভাপতি, কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া ।

চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ২০২৩-২৪ রোটারী বর্ষের প্রথম দিন যে পাঁচটি প্রকল্প সম্পন্ন করা হয়েছে, সেগুলো হলো : স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ, দুজন দৃষ্টি প্রতিবন্ধীকে স্বাবলম্বীকরণে দুগ্ধজাত ছাগল বিতরণ, পঙ্গু/অঙ্গহানি রোগীর সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

স্কুল শিক্ষার্থীদের মধ্যে চাঁদপুর শহরের গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে আলাদা আলাদা করে তাদের প্রত্যেকের মাপ অনুযায়ী পোশাক তৈরি করে দেয়া হয়। এছাড়া পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি মাদরাসার কিছু সংখ্যক শিক্ষার্থীকেও অনুরূপভাবে পোশাক তৈরি করে দেয়া হয়। রোটারীর লোগো সম্বলিত শতাধিক শিক্ষার্থীকে পোশাক প্রদান করা হয়।

চাঁদপুর রোটারী ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তবে এই প্রকল্পটি মতলব উত্তরের প্রত্যন্ত অঞ্চলে চলমান থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটাঃ তোফায়েল আহাম্মদ শেখ, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ মাহবুবুর রহমান সুমন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ নাজিমুল ইসলাম এমিল, রোটাঃ রফিকুল ইসলাম, রোটাঃ গোপাল চন্দ্র সাহা, ট্রেজারার রোটাঃ মোঃ হাবিবুর রহমান পাটওয়ারী, ডিরেক্টর আডঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান,

সঞ্জয় অধিকারী, বুলেটিন এডিটর জুয়েল হাসান, সার্জেন্ট অ্যাট আর্মস সাইফুল ইসলাম, রোটাঃ ফয়েজ আহমেদ পাটওয়ারী, রোটাঃ রেদওয়ান রহমত উল্লাহ, ক্লাব সদস্য রোটাঃ মোঃ মাঈন উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব ও রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ।

সম্পর্কিত খবর