শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র জাহিদুল ইসলামের কবর জিয়ারত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র মরহুম জাহিদুল ইসলামের সহপাঠিদের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত করা হয়েছে।

৩০জুন (শুক্রবার) সকাল ১১টায় শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র মরহুম জাহিদুল ইসলামে কবর জিয়ারত করেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় কবর জিয়ারতে উপস্থিত ছিলেন মরহুমের ভগ্নিপতি শাহমাহমুদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, মরহুমের সহপাঠি তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: আব্দুল্লাহ শাকুরসহ সহপাঠিবৃন্দ।

কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র হাফেজ নাঈম শেখ।

সম্পর্কিত খবর