স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল – ১২ এর উদ্যোগে চাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচাজ মোঃ মুহসীন আলমকে সংবর্ধনা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টহল সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গতকাল ২৬ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও টহল সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচাজ মোঃ মুহসীন আলম।
কমিউনিটি পুলিশিং অঞ্চল – ১২ এর সভাপতি মোঃ নূর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নূর নবী জমাদারের সঞ্চালনায় পরিচিত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ জামাল হোসেন , পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল – ১২ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাঈনুল হক জীবন , কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল – ৬ এর সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজী ও পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল – ৩ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী।
অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচাজ মোঃ মুহসীন আলমকে ফুলেল শুভেচছা ও সংক্ষিপ্ত বক্তব্য শেষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।



