চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর আবুল খায়েরের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান রবিবার (২৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মৃত্যুতে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান ও কলেজের শিক্ষক এবং কর্মচারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মহান রাব্বুল আল আমিন এর নিকট তাঁর জান্নাত কামনা বরেন।

প্রফেসর আবুল খায়ের খান ১৯৬৪ সালের ৩০ অক্টোবর নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিনাইর চর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে দুই ছেলে সন্তান রেখে যান।

তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার এর মাধ্যমে ১৯৯৩ সালের ১৮ নভেম্বর সরকারি চাকুরীতে যোগদান করেন এবং ২০১৯ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত চাঁদপুর সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

চাঁদপুর সরকারি মহিলা কলেজ পরিবার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

 

সম্পর্কিত খবর