হামানকর্দ্দির খান বাড়ির মসজিদের দান বাক্সের তালাভাংগার সময় আটক ১

চাঁদপু্র খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নেরর পূর্ব হামানকর্দ্দি হাজী হাবিবুল্লাহ খান বাড়ির জামে মসজিদের দান বাক্সের তালা ভাংগার চেষ্টাকালে এক চোরকে হাতেনাতে ধরা হয়েছে।

১৮জুন রাত দেড় টায় মসজিদের দানবাক্স ভাঙ্গার সময় চোর কামরুল কে আটক করে খান বাড়ি নির্বাসী সহকারী শিক্ষক মো: রবিউল খান।

খোঁজ নিয়ে জানা যায়, চোর সন্দেহে আটককৃত কামরুলের বাড়ি লাকসাম। সে কিছুটা প্রতিবন্ধী টাইফের। পরে তাকে স্থানীয় মেম্বার মো: ফারুক সরকার সহ গন্যমান্যব্যক্তিবর্গগন জিজ্ঞাসাবাদ করে প্রতিবন্ধী টাইফের হওয়ায় সতর্ক করে ছেড়ে দেয়।

 

সম্পর্কিত খবর