প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে আজ শনিবার যুবলীগ কর্মী মোবারক হোসেন গুলিবিদ্ধ হয়ে বাবু নিহত হয়েছেন।
এঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান জড়িত থাকার অভিযোগ করছেন কেউ কেউ এবং গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন। এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে কাজী মিজানুর রহমান বলেন, সম্প্রতি মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমি আওয়ামী লীগ করি। নৌকা প্রতীক পেয়েছিলাম। পরে এই প্রতীক কেড়ে নেওয়া হয়। যারা চায়নি আমি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করি, তারাই এখন যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু নিহত হওয়ার ঘটনায় আমাকে জড়ানোর চেষ্টা করছে।
এ ঘটনা সূত্রপাত হচ্ছে প্রায় দুইবছর আগে মোহনপুর ইউপি নির্বাচনে বাদুরপুর গ্রামের আওয়ামীলীগ নেতা রাজ্জাক প্রধানের সাথে আলমগীর ইউপি সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে। ওই নির্বচন মেম্বার পদে পরাজিত হন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক। এর পর থেকে তাদের দুইজনের মধ্যে দীর্ঘদিন যাবত কলহ চলে আসছে। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশটি ছিল ন্যায়সংগত। এই সমাবেশে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সাথে নিহত বাবুর পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
কাজী মিজান বলেন, যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু নিহতের ঘটনায় আমাকে জড়ানোর মধ্য দিয়ে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলে মনে করি।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডে আমাকে জড়ানোর অপচেষ্টা অব্যাহত থাকলে এ অঞ্চলে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিই দুর্বল হবে। যার সুযোগ নিবে স্বাধীনতা বিরোধী শক্তি।
কাজী মিজান আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনার ঘাটি উত্তর মতলবকে ধরে রাখতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষারোপের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ থাকা জরুরি।



