স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আগামী ২০২৩-২০২৫ সালের কার্যকরি পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ি গতকাল ১৮ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ,তা স্থগিত করা হয়েছে ।
নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, কেন্দ্রের সাথে পরামশক্রমে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আগামী ২০২৩-২০২৫ সালের কার্যকরি পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে । প্রাথীদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে ।
সভাপতি পদে প্রার্থী মোস্তফা মিয়া ফুল মিয়া বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন । তিনি বলেন চিঠি দিয়ে নিবাচন স্থগিতের বিষয়টি আহবায়ক কমিটি পক্ষ থেকে জানানো হয়েছে । আপাতত স্থগিত থাকবে ।পরবর্তীতে কেন্দ্রের সাথে পরামশ করে নতুন তারিখ সহাসাই জানিয়ে দিবে ।
সভাপতি পদে প্রার্থীরা হলেন- শেখ মোঃ বিল্লাল হোসেন ,মোস্তফা মিয়া (ফুল মিয়া), বিনয় পাল ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন-সাবেক দু’সেক্রেটারী খোকন কর্মকার ও মানিক পোদ্দার।
এছাড়াও সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও কার্যকরী সদস্যসহ মোট ১১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।




