চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ফি আদায়ে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের ভর্তি ফি, টিউশন ফি, বেতন, পরীক্ষার ফিসহ বিভিন্ন চার্জ আদায়ে সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) ব্যবহারের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ তৌফিক ইমাম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মানিক সরকার। সোনালী ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার মো. মফিজ উদ্দিন,

নতুন বাজার শাখার ম্যানেজার মো. মনির হোসেন, পুরান বাজার শাখার ম্যানেজার রাবিনা দাস এবং ষোলঘর শাখার ম্যানেজার হাবিবুননবী রেজাউর রহমান। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন অটোমেশন আইটি লিমিটেড সফটওয়্যার কোম্পানির জোনাল ম্যানেজার রাসেল হোসাইন।

সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার লায়ন গোলাম হোসেন টিটোর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় সোনালী পেমেন্ট গেটওয়ের (SPG) মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও চার্জ গ্রহণ এবং এ-সংক্রান্ত ‘আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা-২০২৬’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পর্কিত খবর