চাঁদপুরে মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা ইউনিট কমান্ড, সদর উপজেলা কমান্ড ও সন্তান সংসদের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইউনিট কমান্ডের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নৌ-কমান্ডো বীর প্রতীক বাচ্চু মিয়া পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মিয়াজী, সোলেমান প্রধানিয়া, বাসুদেব মজুমদার, সুলতান আহমেদ, মনির হোসেন খান, আইয়ুব আলী ঢালী, আব্দুর রব খান, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক আব্দুস ছামাদ খান, সদস্যসচিব সানাউল্লাহ খান, সন্তান সংসদের জেলা সদস্যসচিব অ্যাডভোকেট মো. নাজমুল হুদা, জয়নাল আবেদিন খান এবং সদর উপজেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল জলিল।

সভায় আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসনের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও উল্লেখ করা হয়, প্রজ্ঞাপনে বর্ণিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ২ আগস্ট ২০২৫ তারিখের নির্দেশনা অনুযায়ী বিদ্যমান কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় সব মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর