চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে শীতকালীন ক্রীড়া উৎসবে উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে শীতকালীন ক্রীড়া উৎসব-২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা সুস্থ দেহ, সুন্দর মন ও শৃঙ্খলাবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক বান্ধব। আপনাদের সকল কাজে আমরা আপনাদের পাশে থকবো। এমন একটি সুন্দর আয়োজনের জন্য চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই ক্রীড়া উৎসবের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালহা জুবায়ের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।

সম্পর্কিত খবর