চাঁদপুরের ওয়াপদা গেট থেকে ইয়াবাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা গেট এলাকার খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল রানা।

তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর চাঁদপুর শহরের খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান প্রধানীয়া (২৮), মো. রাকিব হোসেন (২৮), জহিরুল ইসলাম স্বাধীন (২৯) ও মো. জিহাদ হোসেন (২৬) নামে চারজনকে আটক করা হয়। আটক ইমরান প্রধানীয়া মো. নাছির প্রধানীয়া ও নাছিমা বেগমের ছেলে।

রাকিব হোসেন সৈয়দ আহম্মেদ ও বেবি বেগমের ছেলে। জহিরুল ইসলাম স্বাধীন সোবহান বেপারী ও রেহেনা বেগমের ছেলে। আর জিহাদ হোসেন মৃত হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন মজুমদার ও রাবেয়া বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তাদের কাছ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলিপ্যাকে কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপপরিদর্শক মো. সোহেল রানা আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী তিনি নিজেই। আটক চারজনই চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সম্পর্কিত খবর