চাঁদপুরে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাঁদপুর মডেল থানায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীর বিরুদ্ধে একাধিক নাশতকতা মামলা রয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মো:ফয়েজ আহমেদকে একাধিকবার ফোন করেও ফোন রিসিভ করেনি ।

সম্পর্কিত খবর