থিয়েটার ফোরামের ১০ দিন ব্যাপী নাট্যোৎসবের অস্টম দিনে

স্টাফ রিপোটার : নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিন ব্যাপী চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে নাট্যোৎসবের অস্টম দিনে সংগীতানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও নাটকের মধ্য দিয়ে আনন্দের মাঝে অতিবাহিত হয়েছে। এই প্রথম চাঁদপুর শহরে একক অভিনয়ের নাটক মঞ্চস্হ হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় শুভেচ্ছা পর্বের আলোচনায় জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন শিকদারের সভাপতিত্বে ও থিয়েটার ফোরামের সাধারন সম্পাদক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

তিনি বক্তব্যে বলেন, সঞ্চালক আমাকে যে সব বিষয়ে বিশেষায়িত করেছে আমি তার যোগ্য কিনা তা জানি না। চাঁদপুরের শিল্প সংস্কৃতির জন্য মহান সৃষ্টিকর্তা যদি কবুল করেন আমাকে, মেয়র হলে যা কিছু করার প্রয়োজন আমি তা করবো বরে প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের অবগতে করতে চাই আমি মেয়র হওয়ার আগেই শিল্প সংস্কৃতির জন্য কাজ করছি। আমাদের পারিবারিক অবদান আছে। আপনাদের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এটা কিন্তু আমাদের পৈত্রিক সম্পদ।

তৎকালিন জেলা প্রশাসক ইসমাইল হোসেন আমাদের পরিবারের মুরুব্বিদের সাথে আলোচনা করে চর্চা কেন্দ্রের জন্য জায়গাটি চেয়ে নেন। যদি ও এটি আওয়ামী লীগের আমলে করা হয় আমাতের মনে যদি সে ধরনের কিছু থাকতো তাহলে ৫ আগস্টের পর আমরা চাইলে এই জায়গাটি পুনঃ উদ্ধার করে নিতে পারতাম। কিন্তু আমি এটা করি নাই এজন্য আমি চাই শিল্প সংস্কৃতির বিকাশ হউক এটা আমরা চাই ।

তিনি আরো বলেন আমার বাবা তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমরা দেখেছি আমার বাবা ও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা এসেছি।

তিনি আরো বলেন, কৃতজ্ঞতা জানাই থিয়েটার ফোরামকে নজরুল বর্ষ উপলক্ষে নাট্যোৎসের আয়োজন করায় । নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন তিনি ইসলামী গান লিখেছেন।এমন গান আর কোনো কবি লিখতে পারে নি। শ্যামা সংগীত অনেকে লিখেছেন কিন্তু কবি নজরুলের মতো কেউ লিখতে পারেনি। আজকে নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ফোরাম যে নাট্যোৎসবের
আয়োজন করেছে তার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গন কে জাগ্রত করেছে। আগে শীতের মৌসুমে গ্রামাঞ্চলে দেখতাম নাটকের জন্য মহড়া দিতো। এখন কিন্তু তা দেখা যায়না, কেন দেখা যায়না তা আপনারা খতিয়ে দেখবেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ গাজী মোঃ জসীম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক শাওন পাটোয়ারী, শিল্পউদ্যোক্তা ও সমাজ সেবক মোঃ কামাল হোসেন। প্রধান অতিথি আক্তার হোসেন মাঝির হাত থেকে সংবধনার ক্রেস্ট গ্রহন করেন।

বিকাল সাড়ে ৪ টায় স্বদেশ ও বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সব শেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত নাট্য সংগঠন পুরান বাজার অনুপম নাট্য গোষ্ঠীর পরিবেশনায় জমীম মেহেদীর রচনায় ও নির্দেশনায় “পূর্ণজম্ম ” নাটক মঞ্চস্হ হয়। নাটকটিতে শুধু মাত্র অভিনয় করেন গোবিন্দ মন্ডল।

পূর্ণজম্ম নাটকটির মূলকথা হলোঃ এই নাটকের মাধ্যমে ঘুনে ধরা সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে । যেখানে অন্যায় নিঃস্বার্থ ভালবাসা ও মানবিক মূল্যবোধের অবক্ষয় প্রতিনিয়ত মানুষকে ক্ষত বিক্ষত করে। নেশার আগ্রাসী ভূমিকা কীভাবে গ্রাস করছে এই সমাজ কে। এ নাটক সেই অন্ধকার বাস্তবতাকে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে ।

সম্পর্কিত খবর