হামানকর্দ্দিতে সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ গাজী’র দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউপির হামানকর্দ্দি নিবাসী শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ওমর খান বাড়ি জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রশিদ গাজী’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮আগস্ট (শুক্রবার) বাদ আসর শাহতলী কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ সাইফুল ইসলাম।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জামায়াত ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইস, সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, মরহুমের বড় ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, ছেলে হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাজুল ইসলাম সহ মুসল্লীগণ৷
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গভীর শোক প্রকাশ

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

সম্পর্কিত খবর