
গোলাম সারওয়ার সেলিম : মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি আজ রবিবার বিকাল তিনটায় চাঁদপুর থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার পথে এ স্বাস্থ্য কমপ্লেক্স এ আসেন।
এ সময় তিনি হাসপাতালের জরুরী বিভাগ, আন্তঃ বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড, ঔষধের স্টোর রুম, রান্না ঘর, বহিঃ বিভাগ পরিদর্শন করেন। পরে হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা দেখে অন অনুমোদিত ছুটির জন্য একজন ডাক্তার ও নার্সের একদিনের বেতন কর্তনের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০১ শয্যায় উন্নতিকরণের লক্ষ্যে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। এ স্বাস্থ্য কমপ্লেক্স টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখানে সার্বিক অবস্থা ভালো আছে। অনুমোদন ছাড়া হাসপাতালে না থাকার কারণে এক ডাক্তারও এক নার্সকে একদিনের বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া তিনি শহরের সাকিব ডায়গনস্টিক হাসপাতাল হাসপাতাল পরিদর্শন করেন সে হাসপাতালের আগামী এই মাসের মধ্যে কাগজপত্র ঠিক না করলে আগামী ১ তারিখ থেকে বন্ধ করার ঘোষণা দেন।
পরিদর্শন কালে স্বাস্থ্য মন্ত্রীর পিএস এবিএম ইফতেখায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রায়হান। ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক উপস্থিত ছিলেন।



