চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনায় ৫ মেয়র প্রার্থী

ইব্রাহিম খান : সবকিছু ঠিকঠাক থাকলে খুব সহসায় অনুষ্ঠিত হতে পারে স্থানীয় সরকার নির্বাচন।সেই নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় চাঁদপুরেও জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

তবে চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীরা একটু কৌশলী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্য দিয়ে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এখনো পর্যন্ত চাঁদপুর পৌরসভায় মেয়র পদে ৫ প্রার্থীর নাম আলোচনায় শোনা যাচ্ছে। তারা হলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা অধ্যক্ষ আব্দুর রহিম ও জামায়াত নেতা শুক্কুর মস্তান।

তবে এখনো পর্যন্ত মাঠে প্রচার প্রচারণায় বিএনপির প্রার্থীরা সরব থাকলেও জামায়াত প্রার্থীদের তেমন একটা প্রচার প্রচারণা চোখে পড়েনি।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি সম্ভাব্য মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি দলের দুঃসময়ে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। দল ও দলের বাইরে তার ক্লিন ইমেজ রয়েছে। তিনিও বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের অন্যতম আশ্রয়স্থল ছিল এই মেয়র প্রার্থীর শহরের বিপনীবাগের অফিস ।

আরেক মেয়র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসেন মোশারফ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন । চাঁদপুরের রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে তার শক্ত অবস্থান রয়েছে।

এদিকে আরেক তরুণ মেয়র প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ ক্লিন চাঁদপুরের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে এই প্রার্থী প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন। এই তরুণ তুর্কি মেয়র প্রার্থী ক্লিন চাঁদপুরের মাধ্যমে দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন ।

বিশেষত শহরের ময়লা আবর্জনা যানজট নিরসন রাস্তাঘাটের সমস্যা ও শহরের সৌন্দর্য বর্ধনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।রাজনৈতিক ও আইন অঙ্গনে তার যথেষ্ট ক্লিন ইমেজ রয়েছে।

পৌরসভা নির্বাচনে বিএনপির এই ৩ প্রার্থীর পাশাপাশি জামায়াতের আরো ২ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে তাদেরকে এখনো প্রচার প্রচারণায় দেখা যায় নি । ধারণা করা হচ্ছে চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে একাধিক প্রার্থী থাকলেও বিএনপির ২ সিনিয়র প্রার্থীর মধ্যে সর্বশেষ লড়াই হতে পারে।

সম্পর্কিত খবর