গল্লাক নোয়াব আলী উবির নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা

মামুন হোসেনঃ চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই ) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়া ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। একটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান যত উন্নত হবে, সেই এলাকার সামগ্রিক উন্নয়নও তত দ্রুত হবে। তাই শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের জেলার সন্তান, তাই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এর আগে শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো আন্তরিকতার সঙ্গে গড়ে তুলতে হবে, যাতে তারা শুধু ভালো ফলাফলই নয়, সুনাগরিক হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ বলেন, আমরা চাই এই প্রতিষ্ঠানের নয়া সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফসয়ালের নেতৃত্বে এবং শিক্ষক মন্ডলীর আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় এই উপজেলার শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আমিও আমার থেকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করবো।

প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ভালো হলে এই এলাকার শিক্ষার্থীরা বাইরে গিয়ে লেখাপড়ার চিন্তা বাদ দিয়ে এখানেই থাকবে। আর এই এলাকাটি এমনিতেই একটি আদর্শ শিক্ষা ক্যাম্পাস হিসেবে গড়ে উঠেছে।

সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য ইমাম হোসেন, বিএনপি নেতা মনির হোসেন পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি মামুনুর রহমান ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি বজলুর রহমান, বিএনপি নেতা বাবুল মন্ডল প্রমুখ।

সম্পর্কিত খবর