শাহতলীর মাহবুবুল আলম খান (বদু) হুজুরের সহধর্মিনীর ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম খান (বদু) হুজুর এর সহধর্মিনী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

মরহুমার জানাজা আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) আছরের নামাজের পর শাহতলীতে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।

সম্পর্কিত খবর