
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে হাইকোর্টের রিট-পরবর্তী রায় বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই ) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোস্তফা খান এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ. কে. এম. তুহিন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মেদ।
বক্তারা বলেন, হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা।
আলোচনা সভায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।



