মতলব বাজার থেকে জুবায়ের খান নামে একটি ছেলে হারিয়ে গেছে

মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার মতলব সদর বাজার থেকে জুবায়ের খান নামে ১৩ বছরের একটি ছেলে হারিয়ে গেছে । সে গত ছয় মাস যাবত ক্যাফে অভিতে (হোটেলে):কাজ করতেন ।

গত ৫ জুলাই দুপুর সারে ১২ টার সময় মতলব বাজারের ক্যাফে অভি থেকে এক হাজার টাকা নিয়ে বাজারের রুস্তম জামাদ্দারের মুরগী দোকান থেকে মুরগী কিনতে যায় । এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । বেশ কয়েক দিন যাবত বিভন্ন স্থানে খোঁজাখুঁজি করেরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি । পরে এ ঘটনার মতলব দক্ষিণ থানায় একটি হারনো ডাইরী করা হয়েছে ।

তার পিতা মোঃ জামাল খান বাড়ী ৪১০/১ শাহসুজা রোড পাইকপাড়া নারায়ণগঞ্জ । এবং তার মামার বাড়ী চাঁদপুর সদর লক্ষ্মীপুর ইউনিয়নের বহারিয়া গ্রামে । যদি কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে মতলব বাজারের ক্যাফে অভির স্বত্বাধিকার বিজয় বনিকের এই নম্বারে 01742226685 অথবা মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন 01815230002 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো ।

সম্পর্কিত খবর