মতলবের ডাকঘর এলাকা সড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোলাম সারওয়ার সেলিম : মতলব -বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকার সড়ক থেকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার ( ৬ জুলাই) ফজর নামাজের আগে বা পড়ে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই এর একটি টীম এসে ডাকঘরের দক্ষিণ দিকে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রীজের পাশে সড়কের পশ্চিম পাশ থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়। যুবকটির পড়নে জিন্সের প্যান্ট এবং কালো রঙের টিসার্ট ছিল। সাথে কোনো কিছুই পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর বেলায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়া হলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই এর টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মুন্সীরহাট বাজারের জনৈক শরীফ হোসেন বলেন, গত রাতে মুন্সীরহাট বাজার বাস স্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেছিলাম।

তখন এ লোকটি বাজারের ব্রীজে বসেছিলেন। তাকে জিজ্ঞেস করলে সে বলে লেবার কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছুই বলেনি। চাঁদপুরের সিবিআই ইন্সপেক্টর তরুন কান্তি দে বলেন,তার পরিচয় সনাক্তের জন্য দুই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর