কক্সবাজার গ্যালাক্সী রিসোর্টের এমডি মনিরুল ইসলাম পর্যটন মন্ত্রণালয়ের পুরস্কারে ভূষিত

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুরের কৃতী সন্তান কক্সবাজার গ্যালাক্সী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম পর্যটন শিল্পে বিশেষ অবদানের জন্যে জাতীয় পর্যায়ে পর্যটন মন্ত্রণালয়ের পুরস্কারে ভূষিত হয়েছেন।

মোহাম্মদ মনিরুল ইসলাম (রোটারিয়ান মনিরুল ইসলাম হিমেল) বাংলাদেশের একজন সুপরিচিত পর্যটন উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সমাজসেবক। চাঁদপুর শহরের ওয়াপদাগেট সংলগ্ন তাঁর নিজ বাড়ি। তিনি পর্যটন খাতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন।

ব্যবসায়ী হিসেবে তিনি কক্সবাজারের অন্যতম খ্রীস্টার তারকা মানের রিসোর্ট গ্যালাক্সী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। পর্যটন শিল্পে বিশেষ অবদানের জন্যে তিনি সম্মানজনক ‘জাতীয় টুরিজম অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। মো. মনিরুল ইসলাম সংস্কৃতি অঙ্গনে খুবই পরিচিত মুখ এবং সকল সংগঠনকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করে আছেন।

সামাজিক ও রোটারী ক্লাব সম্পৃক্ততা: একজন রোটারিয়ান হিসেবে তিনি বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে গভীরভাবে সম্পৃক্ত। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু ও শীতার্ত মানুষের সহায়তায় তিনি নিয়মিত কাজ করে থাকেন।

পর্যটন খাতের উন্নয়ন: বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ফোরামে এবং সেমিনারে তিনি একজন আলোচক ও সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। অন্যান্য সামাজিক সংগঠন: তিনি বিভিন্ন ব্যাচ-ভিত্তিক সামাজিক ফাউন্ডেশন (যেমন: এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশন) এবং পরিবেশবাদী আন্দোলনের নানা সমাজকল্যাণমূলক উদ্যোগে নেতৃত্ব ও নীতিগত সমর্থন দিয়ে আসছেন।

সম্পর্কিত খবর