
স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কার্য নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাই হাফেজ মুহাম্মদ মহসিন রোববার ( ৫ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল সত্তর বছর ,স্ত্রী দুই ছেলে, তিন ভাই, তিন বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেছেন। তাঁকে তাঁর ওসিয়ত অনুযায়ী বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিসদাইর কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ : হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কার্য নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাই হাফেজ মুহাম্মদ মহসিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি শোক বার্তায় বলেন, তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন। আমীন।



