শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সাথে চাঁদপুরে নবাগত জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুরে নবাগত জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাতে পুলিশ সুপার সদর আসনের এমপি’র বাসভবনে এসে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সংসদ সদস্য ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুর জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন নবাগত পুলিশ সুপার এমপির বাসভবন ‘মুনিরা ভবনে’ পৌঁছালে তাকে বিএনপি নেতৃবৃন্দ স্বাগত জানান।

সম্পর্কিত খবর