শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির কঠোর বার্তা : চাঁদপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষনা

চাঁদপুর খবর রিপোর্ট : মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন চাঁদপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন । মাদক ব্যবসা ও ডিলারদের বিরুদ্ধে জেলা পুলিশের সাড়াশি অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের অভিযানের সাথে সাথে জনসচেনতাও প্রয়োজন। শুধু জেলে ঢুকালেই মাদক ব্যবসা কিংবা সেবন বন্ধ হবে না । দরকার মানুষের মাঝে এর কুপল সম্পর্কে জনসচেনতা বৃদ্ধি করা। আপনারা জানেন মাদক ও জুয়ার বিরুদ্ধে সংসদে আইন হয়েছে । আমি চাই সাংবাদিকরা আইন নিয়ে লেখালেখি করবে । জনগন যাতে জানতে পারে ।

শুক্রবার (৩ জুলাই) চাঁদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে প্রশাসনের কাজে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা সুপারিশের সুযোগ থাকবে না। মাদকের বিষয়ে কোনো তদবিরও গ্রহণ করা হবে না।” “থানার ওসিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—মাদকের বিষয়ে কোনো সুপারিশ শোনা যাবে না। আমার বা আপনার তদবিরেরও কোনো সুযোগ নেই। প্রশাসন তার নিজস্ব গতিতে কাজ করবে, আর রাজনীতি চলবে তার নিজস্ব গতিতে।”

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি আরো বলেন, “কিছু মানুষ মাদক ব্যবসা করে নিজেদের প্রভাবশালী মনে করেন। কিন্তু সেই প্রভাব ক্ষণস্থায়ী। অবৈধ এ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় আইনের আওতায় এলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

এসময় শেখ ফরিদ আহম্মেদ মানিক মাদক মাদক নির্মূলে কয়েকটি উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করেন।

প্রতিটি পৌর ওয়ার্ড ও এলাকায় কমিটি গঠন: কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়; তাই তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রতিটি পৌর ওয়ার্ড, ইউনিয়ন, গ্রামে, এলাকায়, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রভিত্তিক ‘মাদকবিরোধী প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা, এবং তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে।

গণসচেতনতা বৃদ্ধি: মাদকের বিরুদ্ধে সমাজের সকল স্তরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি শক্তিশালী ও দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের প্রধান দাবি। এজন্য মাদকের ভয়াবহতা এবং এর কুফল সম্পর্কে শিক্ষার্থী ও তরুণদের মাঝে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো দরকার ।

যুবসমাজকে সম্পৃক্ত করা: তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। যাতে তারা মাদক থেকে দূরে থাকে। নিয়মিত খেলাধুলা, বই পড়া, বাগান করা, বা শরীরচর্চা করলে তাদের মন ও শরীরকে সতেজ ও প্রফুল্ল রাখে, যা মাদক থেকে দূরে থাকতে সহায়তা করে।

সহযোগিতা গ্রহণ: মাদক চোরাচালান বা সেবনের তথ্য পেলে তা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানাবেন, প্রশাসন সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে ।

সৎ সঙ্গে থাকা: সবসময় ইতিবাচক ও গঠনমূলক বন্ধুদের সাথে সময় কাটান, যাদের আড্ডায় মাদক বা ধূমপানের কোনো স্থান নেই।

সম্পর্কিত খবর