
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ছায়াবাণী মোড় ও হকার্স মার্কেট এলাকায় বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসব অভিযানে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন বেকারিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অনুমোদনবিহীন ফুড কালার, এসেন্স, ক্রিম ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন মোড়কজাত খাদ্যপণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
এসব অপরাধে উল্লিখিত ভোক্তা অধিকার আইনে ৩জন দোকান মালিককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসন, চাঁদপুর-এর এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।



