চাঁদপুরে আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে বইছায়ার আয়োজনে বাংলা সাহিত্যের প্রথাবিরোধী ও নির্ভীক বুদ্ধিজীবী আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

১ লা জুলাই চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অডিটরিয়ামে আহমদ ছফার ৮৩ তম জন্মবার্ষিকীর প্রানবন্ত আলোচনা বইছায়ার আয়োজনে সাংস্কৃতিক ও সাহিত্যিক সংগঠনের যৌথ উদ্যোগে এ সফল ভাবে সম্পন্ন হয়।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের মোঃ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার,সমাজসেবক,শিক্ষানুরাগী আরমান চৌধুরী রবিন,প্রধান আলোচক লেখক ও গবেষক তাহমিদাল জামি, ব্যাংকার ও সাহিত্যকর্মী মোঃ বেলায়েত হোসেনসহ অন্যরা।

বইছায়ার সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সার্বিক তত্ত্বাবধানে আহমদ ছফা জীবন,সাহিত্য,সংস্কৃতি ও কর্মজীবনের উপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে।এবারের সভার মূল বিষয় ছিল “সমাজ পরিবর্তনে আহমদ ছফার দ্রোহ ও বর্তমান তরুণ প্রজন্ম”।

সভায় চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় সাহিত্যিকরা অংশ নেন। বক্তারা বলেন, আহমদ ছফা ছিলেন বুদ্ধিবৃত্তিক দাসত্ব ও অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। মফস্বল শহরগুলোতে মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চর্চা বাঁচিয়ে রাখতে ছফার ক্ষুরধার লেখনী আজও তরুণদের বড় অনুপ্রেরণা।

আলোচনা পর্ব শেষে স্থানীয় কবি ও আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে আহমদ ছফার কবিতা থেকে আবৃত্তি এবং তাঁর জীবনভিত্তিক স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বইছায়ার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।পুরা আয়োজনে সঞ্চালনার দায়িত্ব ছিলেন আয়শা লী এবং সুস্মিতা দাশ।

সম্পর্কিত খবর